গাইবান্ধা পৌরসভার সবুজপাড়া সান্দারপট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ডিবির অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এলাকায় অভিযান চালায়। মাদকের বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে। মাদক নির্মূলে ডিবি পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
