ঢাকাWednesday , 29 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে রাঙামাটি পৌর জামায়াতের মতবিনিময়

দেশ সময়
January 29, 2025 5:02 pm
Link Copied!

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে রাঙামাটি পৌর জামায়াতে ইসলাম।

Advertisement

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় রাঙামাটি জামায়াতে ইসলামী কার্যালয় পাঠাগারে পৌর জামায়াতের সভাপতি মো. মাঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম।

জেলা সূরা কার্যকরী সদস্য এডভোকেট রহমাতুল্লাহ সঞ্চালনায় রাঙামাটি জেলা প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, এসএ টিভি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ সোলাইমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আলমগীর মানিক, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশার ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট মো. জিল্লুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

মতবিনিময় সভায় জেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলার উন্নয়নমূলক কর্মকা- এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম প্রচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলিম বলেন, আমাদের গত বিপ্লবের মূল উদ্দেশ্যই ছিল উই ওয়ান্ট জাষ্টিস। সুতরাং আমাদের কে ন্যায় ও নীতিবান থাকতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সামান্যতম ভালো কাজ ও দিনশেষে আমাদের কে মুক্তি দিতে পারে। আল্লাহ এবং রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বিশ্বাস করে থাকলে আমাদের কে অন্যায় থেকে বিরত থেকে ন্যায় সঙ্গত সংবাদ প্রচার করতে হবে।

Advertisement

তিনি আরো বলেন, আমাদের কে নিয়ত পরিষ্কার রাখতে হবে। সাংবাদিকতার মত মহান পেশা কে কলঙ্কিত করা যাবে না। আপনাদের কাজই আপনাদের কে মহৎ করে তুলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar