মাগুরা প্রতিনিধি: প্রধান বিচারপতির বাস ভবনে হামলা এবং পুলিশ সদস্য হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত রোববার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ শফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন সিনিয়র আইনজীবী এ্যাডঃ শফিকুজ্জামান বাচ্চু, পিপি এ্যাডঃ কাজী এস্কেন্দার আজম বাবলু, বিশেষ পিপি এ্যাডঃ আব্দুর রাজ্জাক, জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রাম প্রমূখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রধান বিচারপতির বাস ভবনে হামলার তীব্র নিন্দা জানান এবং হামলা কারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
