ঢাকাTuesday , 12 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!


রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা, কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধ এবং প্রান্তিক কৃষকদের কাছে সঠিকভাবে সার বিক্রির বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কীটনাশক বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন উপস্থিত বক্তারা।

Advertisement

সভায় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমাসহ বিসিআইসি অনুমোদিত সার ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।