ঢাকাThursday , 7 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নতুন ইনিংস শুরু করছেন হরভজন

দেশ সময়
November 7, 2024 4:07 pm
Link Copied!

জাতীয় দলের সাবেক ক্রিকেটার হরভজন সিংকে চেনে না এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া যাবে না। তিনি ছিলেন ভারতীয় বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। নিজের গুগলি বোলিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে তিনি ছিলেন সুপরিচিত মুখ।

Advertisement

এ তারকা ক্রিকেটার প্রায় দেড় দশক ধরে মানুষের হৃদয়ে রাজত্ব করেছেন। ভারতের ক্রিকেট দলে খেলে বহু ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন হরভজন সিং। কিন্তু এ ক্রিকেটার এখন বিনোদন জগতের আঙিনায় পা দিতে চলেছেন। তিনি ফিল্ম জগতে তার নতুন ইনিংস শুরু করতে প্রস্তুত।

সম্প্রতি হরভজন সিং তার নতুন ছবি ‘সেভিয়ার’-এর পোস্টার শেয়ার করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। পোস্টারটি শেয়ার করে হরভজন লিখেছেন— পরিচালক জন এবং তার টিমের সঙ্গে কাজ করা অনেক মজার ছিল। সেভিয়ার ছবিটি একটি মজাদার বিনোদন হতে যাচ্ছে। প্রস্তুত হও। পোস্টারে হরভজনকে গলায় ডাক্তারের স্টেথোস্কোপ নিয়ে দেখা গেছে, যা দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। 

Advertisement

হরভজন সিং চলচ্চিত্র জগতে নাম লেখাচ্ছেন। যদিও ক্রিকেটবিশ্বে তিনি একজন তারকা, কিন্তু তার স্ত্রী গীতা বসরা বিনোদন জগতে পরিচিত একটি নাম। গীতা বসরা একজন বলিউড অভিনেত্রী এবং তিনি ব্রিটিশ মডেল হিসেবেও পরিচিত। ২০১৫ সালে হরভজন সিং ও গীতা বসরার বিয়ে হয় এবং তারা একে অপরকে কয়েক বছর ধরে ডেট করেছিলেন।

‘সেভিয়ার’ ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। হরভজনের চলচ্চিত্রে আসার খবর সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। হরভজন সিং একজন সাবেক ক্রিকেটার হিসেবে যদিও পরিচিত, কিন্তু এবার তিনি চলচ্চিত্র জগতে নতুন করে নিজের প্রতিভা প্রদর্শন করতে যাচ্ছেন। হরভজনের এ যাত্রা শুরু হতে চলেছে এমন সময়ে, যখন ভক্তরা খুব আগ্রহী তার অভিনয় দেখতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।