ঢাকাTuesday , 27 August 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ধর্মভিত্তিক রাজনীতি চাই না, এমন শব্দ উচ্চারণই করিনি: আসিফ নজরুল

দেশ সময়
August 27, 2024 6:34 am
Link Copied!

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল’ শিরোনামে প্রচারিত সংবাদটি ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন। তিনি একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, এমন কোনো শব্দ আজ কোনো অনুষ্ঠানে উচ্চারণই করেননি।

সোমবার (২৬ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ৪৯ সেকেন্ডের ভিডিও বার্তায় ড. আসিফ বলেন, কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজের ভিডিও ক্লিপ পাঠালেন। এটিএন বাংলা নিউজের। সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে-ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল।

তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি, ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না, এটা নিয়ে আজ কোথাও কোনো আলোচনা ছিল না। ধর্মভিত্তিক রাজনীতি এ শব্দটা কোনো সভাতেই আমি উচ্চারণই করিনি। আপনারা কোথা থেকে এসব টাইটেল বানান, এগুলো তো মানুষকে বিভ্রান্ত করে।

Advertisement

আইন উপদেষ্টা আরও বলেন, আমি দুঃখ পেয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা বুঝে না বুঝে যেকোনো কারণে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। আমি এ ধরনের কোনো কথা বলিনি। আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করছি ঠিক করে নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।