ঢাকাSunday , 22 September 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দুপুরে আসছে চীনা মেডিকেল টিম, চিকিৎসা দেবে ছাত্র আন্দোলনে আহতদের

দেশ সময়
September 22, 2024 11:40 am
Link Copied!

গত জুলাই-আগস্ট বিক্ষোভে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা সহায়তায় রোববার দুপুরে ঢাকা আসছে চীনের একটি জরুরি মেডিকেল টিম।

Advertisement

ঢাকায় চীনা দূতাবাস জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে বেইজিং এ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন-চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওয়েস্ট চায়না হসপিটালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত টিমটি কুনমিং থেকে বেলা ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

Advertisement

মেডিকেল টিমের কার্যক্রম সম্পর্কে দূতাবাস আগামীকাল বিস্তারিত জানাবে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা চীনা মেডিকেল টিমকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।