ঢাকাThursday , 12 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ নেতা বহিষ্কার

দেশ সময়
June 12, 2025 8:01 pm
Link Copied!

দুপক্ষের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার পর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম এবং সদস্য আশরাফ হোসেন মহুরিকে দলীয় সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ৩টার দিকে জেলা বিএনপির দফতর সম্পাদক আবু সাঈদ জোয়ার্দ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামাল ও কোলা ইউনিয়নে অভ্যন্তরীণ সংঘর্ষে দুজন নিহত ও বাড়িঘর ভাঙচুরের প্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের নিকট হইতে আদিষ্ট হয়ে এ সিদ্ধান্ত নেয়া হয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়। 

Advertisement


এ ছাড়াও পরবর্তীতে উক্ত ঘটনাবলির সাঙ্গে জড়িত যদি কেউ থাকেন, অধিকতর ও তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar