ঢাকাTuesday , 12 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

দেশ সময়
May 12, 2026 10:07 am
Link Copied!

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১১ মে) সকালে উপজেলার হাশিমপুর ও দোহাজারী পৌরসভার সীমান্তবর্তী পাঠানিপুল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। পরে বিকেলে মিছিলের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ১০ থেকে ১২ জন ব্যক্তি একটি ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছেন। ব্যানারে লেখা ছিল, “দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং, জ্বালানি তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।” ব্যানারের নিচে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নামও উল্লেখ ছিল।

Advertisement

এছাড়া ব্যানারের একাংশে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কে এম পারভেজ উদ্দিনের ছবিও দেখা যায়।

মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে একজনের নাম মোহাম্মদ হৃদয় এবং অপরজনের নাম আরিফ বলে জানা গেলেও অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আমিও দেখেছি। মিছিলের স্থান শনাক্ত এবং জড়িতদের পরিচয় নিশ্চিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।