গাইবান্ধা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মো. মুশফিকুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলির আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে গাইবান্ধায় দায়িত্ব পালনকালে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের কয়েকশ রোহিঙ্গাকে নাগরিকত্ব দেওয়ার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, এসব ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
