ঢাকাMonday , 15 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি আনু, সম্পাদক আমির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান

দেশ সময়
July 15, 2024 4:54 am
Link Copied!

Advertisement

পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আনু ও হোসাইন আমির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৩ জুলাই) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এম এ মান্নান চৌধুরী প্রধান দুই পদের ভোটাভোটি শেষে সভাপতি ও সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন।

Advertisement

কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে সকাল থেকে শুরু হওয়া দ্বিবার্ষিক সাধারণ সভায় দিনব্যাপি আলোচনা শেষে বিকেলে নির্বাচন শুরু হলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকিগুলো আলোচনার মাধ্যমে নির্বাচিত করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার জানান, মোট ১৬জন ভোটারের বিপরীতে সভাপতি পদে লড়ছেন তিন জন এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুই জন। সর্বোচ্চ ভোট পেয়ে ভোরের কাগজ ও চ্যানেল এস এর কুয়াকাটা প্রতিনিধি সভাপতি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আরটিভির কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদ। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মানবজমিন ও বিজয় টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি হোসাইন আমির।

Advertisement

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি কুদ্দুস মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar