ঢাকাWednesday , 20 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ১৮ কক্ষ পড়ে ছাই

দেশ সময়
December 20, 2023 1:21 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে কালিয়াকৈরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ব্লু ওয়েশন কারখানার পাশে সিদ্দিক রহমানের টিনসেড কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরে থাকা আসবা পত্র ও মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়।
এলাকাবাসী জানায় জানান, মঙ্গলবার সকালে উপজেলার পূর্বচান্দরা এলাকায় সিদ্দিক রহমানের কলোনির একটি কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তের মধ্যে আগুন কলোনির পুরো অংশে ছড়িয়ে পড়ে।প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসে খবর দেয়, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ততোক্ষণে ওই কলোনির বিভিন্ন কক্ষে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar