ঢাকাTuesday , 12 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কামাল বাজারে ভোক্তা‌ধিকারের অ‌ভিযান, ৩ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

দেশ সময়
November 12, 2024 5:44 pm
Link Copied!

নভেম্বর ১২, ২০২৪
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কামাল বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ কেক, মিষ্টান্ন খাদ্যদ্রব্য এবং অনুমোদনহনী বিভিন্ন পানীয় বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অ‌ভি‌যো‌গে এক‌টি খাবা‌রের শো রুমকে ১২ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ভোক্তা‌ধিকার। জ‌রিমানার পাশাপা‌শি মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী ধ্বংস করা হয়।

Advertisement

মঙ্গলবার (১২ নভেম্বর) এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় এবং জেলা কার্যালয়। এতে উপ‌স্থিত ছি‌লেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন ভো‌ক্তা‌ধিকার চট্টগ্রা‌মের সহকারী প‌রিচালক নাসরিন আক্তার। সা‌থে ছি‌লেন সহকারী প‌রিচালক রানা দেবনাথ ও মো: আনিছুর রহমান।

Advertisement

অ‌ভিযা‌নে কাপ্তাই রাস্তার মোড় এলাকার ফেনী বাণিজ্যালয়কে (আলুর আড়ত) মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা এবং একই বাজারে মেসার্স বিসমিল্লাহ স্টোর‌কে (আলুর আড়ত) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা‌ধিকার চট্টগ্রা‌মের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার জানান, আজকের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ এবং তা আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar