নানিয়ারচর উপজেলার কলেজপড়ুয়া এক শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতার মাধ্যমে তার পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।
সোমবার সকালে নানিয়ারচর জোন কার্যালয়ে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকার মহালছড়ি কলেজপড়ুয়া এক শিক্ষার্থীর পিতার হাতে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ।
এর আগে ওই শিক্ষার্থীর পিতা নানিয়ারচর জোন কমান্ডারের কাছে আবেদন করে তার অসহায়ত্বের কথা জানান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে নানিয়ারচর জোন কমান্ডার ওই শিক্ষার্থীর শিক্ষার উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় নানিয়ারচর জোনের অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
