ঢাকাTuesday , 2 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন

দেশ সময়
June 2, 2026 8:23 pm
Link Copied!

সাবেক ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পুনর্বহাল, এস আলম গ্রুপের দখলে চলে যাওয়া মতিঝিলের সম্পদ পুনরুদ্ধার, ইসলামী ব্যাংককে ঘিরে চলমান সংকট ও অস্থিরতার অবসান এবং এস আলম গ্রুপ কর্তৃক গৃহীত সকল ঋণ দ্রুত পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মঠবাড়ীয়া শাখা।

মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকটির স্বচ্ছতা, সুশাসন ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে ব্যাংকের সম্পদ ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক মীর, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন দুলাল, মো. রাকিব হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মোস্তাফিজুর রহমান। বক্তারা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা, সাবেক এমডিকে পুনর্বহাল করা এবং বিতর্কিত ঋণসমূহ দ্রুত পুনরুদ্ধারের দাবি জানান।

Advertisement

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অসংখ্য গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা সতর্ক করে বলেন, গ্রাহকদের স্বার্থ ও ব্যাংকের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।