ঢাকাSunday , 22 September 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

‘আমরা দেশের স্বার্থে সোচ্চার, নতজানু নীতির দিন শেষ’

দেশ সময়
September 22, 2024 12:40 pm
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা এখন দেশের স্বার্থে সোচ্চার। নতজানু নীতির দিন শেষ।

রোববার বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামের মীর্জানগরের নিজ কালিকাপুর বল্লারমুখ বাঁধ দেখতে এসে উপদেষ্টা এ কথা বলেন।  

Advertisement

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটি কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণের কাছে জানতে এসেছি, তারা কী সমাধান চান।  

তিনি বলেন, স্থানীয়রা তাকে বলেছেন প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেওয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

Advertisement

এ সময় ফেনীর জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে তিনি সাম্প্রতিক বন্যা, ভাঙন নিয়ে করণীয় বিষয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গণশুনানিতে অংশ নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।