ঢাকাSunday , 8 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আদালত চত্বরে কান ধরে ওঠবস ও মারপিট, বিএনপিকে দায়ী করলেন হিরো আলম

দেশ সময়
September 8, 2024 3:38 pm
Link Copied!

গুড়ার আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যদের বিরুদ্ধে মামলা করতে এসে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন। আদালত থেকে নামার সঙ্গে সঙ্গে একদল উচ্ছৃঙ্খল যুবক তাকে টেনেহিঁচড়ে বের করে মারপিট ও কান ধরে ওঠবস করানো হয়। রোববার দুপুর ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ হামলার ঘটনা ঘটে। 

Advertisement

হিরো আলম জানান, সাবেক স্বৈরাচারদের বিরুদ্ধে মামলা করতে এসে তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে বিএনপির লোকজনের হামলার শিকার হলেন। তিনি ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপপরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, আহত হিরো আলম সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন।

Advertisement

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, হিরো আলমকে প্রমাণ করতে হবে তাকে বিএনপির লোকজন মারপিট করেছে। আর তাকে মারপিট করার জন্য বিএনপির কারও রুচি নেই। তিনি প্রচার নেওয়ার জন্য ইচ্ছা করে মার খেয়েছেন। তিনি আরও বলেন, হিরো আলম এমন কোনো আচরণ করেছেন, তার পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনগণ তাকে মারপিট করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হিরো আলম বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের পঞ্চম তলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার পর নিচে নেমে আসেন। দুপুর ১২টার দিকে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত আদালত চত্বরে হিরো আলমের ওপর অতর্কিত হামলা চালায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে তাকে প্রকাশ্য মারপিট ও কানধরে ওঠবস করানো হয়। এ সময় সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

এর আগে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি কোনো দিন তারেক রহমানের বিরুদ্ধে খারাপ কিছু বলিনি। কেউ ফুটেজ দেখাতে পারলে গলায় জুতার মালা পরে শহর ঘুরব। তিনি বলেন, আমরা মনে করেছিলাম ২০২৪ সালে দেশ স্বাধীন হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে সরিয়েছি, এখন স্বাধীনভাবে চলাফেরা করব; কিন্তু দেশ স্বাধীন হয়নি। বিএনপির লোকজন আজকে যে হামলা শুরু করল, তাতে কি মনে করেছেন দেশ স্বাধীন হয়েছে?

হিরো আলম বলেন, বিএনপির লোকজনকে বলি— আমাকে মেরে ফেলবেন মারেন, কোনো অসুবিধা নেই। আমি হিরো আলম মৃত্যুকে ভয় পাই না; পারলে মেরে ফেলেন। একজন হিরো আলম মরলে শত হিরো আলমের জন্ম হবে। বিনা অপরাধে আমাকে হত্যার চেষ্টা করেছে। সবার চেহারা দেখেছি; সবার বিরুদ্ধে মামলা করব। বিএনপির লোকজন ক্ষমতায় না আসতেই তাদের পাওয়ার বেড়ে গেছে। 

তিনি দাবি করেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে জীবনে একটা মামলা করেছিলেন। আর ডিবি হারুন তাকে ও পরিবারকে ট্রাপে পেলে সে মামলা করতে বাধ্য করেছিলেন, যা আমি আগেই বলেছি। বিএনপির লোকজন কীভাবে আমার ওপর হামলা চালিয়ে মারধর করল সেটা আপনারা ভিডিওতে দেখবেন। বিএনপি ক্ষমতায় না আসতেই আমার ওপর পাওয়ার দেখালো, তারা ক্ষমতায় এলে দিনের বেলায় মানুষকে জবাই করবে। 

বিএনপির লোকজন এখনই ভাববেন না আপনারা প্রধানমন্ত্রী হয়ে গেছেন। মারধরের বিচার একদিন বাংলার মাটিতে হবে। যারা মারধর করেছেন, তাদের একজনও বাঁচতে পারবে না। আমি হিরো আলম মারা যাব কিন্তু মাথানত করব না। হিরো আলম আরও বলেন, প্রিয় দেশবাসী আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন, বিএনপির লোকজন আজকে আমার ওপর হামলা করেছে। একটা স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছি; আরেকটা স্বৈরাচার আসছে। এটা তার প্রমাণ। তারা বলছে— আমি নাকি তারেক রহমানের নামে কিছু বলেছি। আপনারা ফুটেজ দেখিয়ে তারপর মারধর করেন। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar