ঢাকাTuesday , 3 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আদালত অমাননা: হাসিনাসহ দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে শুনানি আজ

দেশ সময়
June 3, 2025 11:51 am
Link Copied!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অমাননার অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার (৩ জুন) শুনানি হবে।

Advertisement

ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী, শাস্তি দিতে পারবে ট্রাব্যুনাল।

Advertisement

ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে এক বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

Advertisement

এদিকে, গত ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য নাছিরুল ইসলাম, আরশাদ হোসেন, ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।