ঢাকাThursday , 12 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেশ সময়
October 12, 2023 12:09 pm
Link Copied!

জগদীশ মন্ডল, আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
স্মরণকালের নেতা কর্মীদের সমন্বয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী বিভিন্নœ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারের সভাপতিত্বে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়ার সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এর আগে প্রতিষ্ঠা বর্ষিকীতে যোগদানের জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যান্ডপার্টিসহ র্যালী নিয়ে আসেন নেতা কর্মীরা।
শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী, দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামা হাফেজ মাওলানা ফজলুল হক।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar