ঢাকাSaturday , 28 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকায় না খেলে বিপিএল খেলতে মিরপুরে আফ্রিদি

দেশ সময়
December 28, 2024 12:33 pm
Link Copied!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান দল। সেখানে খেলার কথা ছিল তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিরও। তবে শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি। যা নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা থাকলেও সে সব গায়ে না মেখে আসন্ন বিপিএল খেলতে ঢাকায় পা রেখেছেন সময়ের অন্যতম সেরা এই পেসার।

Advertisement

কয়েক দিন আগেই শাহিন আফ্রিদিকে নিজেদের দলে যুক্ত করার ঘোষণা দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আসরের শুরুর দিকে এই পাকিস্তানি তারকাকে পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইতোমধ্যেই দলে সঙ্গে এসে যোগ দিয়েছেন তিনি।

গতকাল রাতে বিপিএল খেলতে ঢাকায় পা রেখেছেন এই তারকা। এরপর বিশ্রাম নিয়ে আজ শনিবার অনুশীলনও করেছেন তিনি। সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় তাকে।

Advertisement

তবে বিপিএলের পুরো আসর খেলতে পারবেন না আফ্রিদি। জানুয়ারির মাঝের দিকে বিপিএল ছাড়তে পারেন এই তারকা পেসার। জাতীয় দলের খেলা থাকায় পুরো আসরে খেলা হচ্ছে না তার।

আফ্রিদিকে নিয়ে দলটির মালিক মিজানুর রহমান আগেই জানিয়েছেন, শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন আফ্রিদি। অর্থাৎ, বিপিএলে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও কিছু ম্যাচে দেখা যেতে পারে পাকিস্তানের এই তারকাকে।

Advertisement

উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৩০ ডিসেম্বর দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল। 

বরিশাল স্কোয়াড:

দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।

বিদেশি : জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি।

ড্রাফটের আগে : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar