ঢাকাSaturday , 14 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাঠে ফিরেই ব্যাট হাতে ঝড় তুললেন শান্ত

দেশ সময়
December 14, 2024 3:31 pm
Link Copied!

আফগানিস্তান সিরিজে পাওয়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেই চোট এখন আর নেই। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে নেমেছেন এই ক্রিকেটার। আর মাঠে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শান্ত।

Advertisement

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে আজ সিলেটে বরিশালের হয়ে মাঠে নামেন শান্ত। রাজশাহীকে নেতৃত্ব দেন তিনি। এদিন ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে বরিশালের বোলারদের ওপর চড়াও হন শান্ত।

ব্যাট হাতে এদিন শান্ত খেলেন ৫৪ বলে ৮০ রানের ইনিংস। যেখানে তার ইনিংসটি সাজানো ছিল ৪টি ছক্কা ও ৫টি চারে। রাজশাহীর হয়ে হাবিবুর রহমানের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৭ রান। সাব্বির করেন ১১ বলে ২৩ রান। যার সুবাদে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৮৪ রানের শক্ত ভিত পায় রাজশাহী।

Advertisement

যার জবাবে এখন ব্যাট করছে বরিশাল। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৮ ওভার শেষে ৬৮ রান তুলেছে বরিশাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar