ঢাকাSunday , 8 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জালিম আসাদ পালিয়েছেন, সিরিয়া মুক্ত : বিদ্রোহীদের দাবি

দেশ সময়
December 8, 2024 4:22 pm
Link Copied!

সিরিয়ার প্রেসিডেন্ট জালিম বাশার আল-আসাদ দেশ থেকে পালিয়েছেন, এ দাবি করেছেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জুলানি।

তারা এক বিবৃতিতে জানান, সিরিয়া এখন মুক্ত। বিদ্রোহী জোটের এ নেতার দাবি, দামেস্ক, সিরিয়ার রাজধানী, বিদ্রোহী জোট বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত করে দিয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) তাদের এক বিবৃতিতে বলা হয়, আমরা দামেস্ককে জালিম বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি। তবে বাশার আল-আসাদ কোথায় গেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Advertisement

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তিনি একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস আরও জানায়, বাশারের শাসনামলে যেসব মানুষ বাস্তুচ্যুত বা কারাবন্দি হয়েছেন, তারা এখন নিজ নিজ ঘরে ফিরতে পারবেন। বিদ্রোহীরা দাবি করেছেন, এটি নতুন সিরিয়ার শুরু, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের জয় হবে।

এছাড়া, বিদ্রোহীরা সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগারে প্রবেশ করে সেখানে বন্দিদের মুক্তি দিয়েছেন। তারা কারাগারের ফটক খুলে দিয়েছেন, যা তাদের জন্য একটি বড় বিজয় হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিকে, বিদ্রোহীরা সিরিয়ায় নতুন যুগের সূচনা হিসেবে এ ঘটনার গুরুত্ব তুলে ধরেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।