ঢাকাSaturday , 7 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘দল সিদ্ধান্ত নেবে, আমি নয়’, উত্তরসূরি নিয়ে দাবি মমতার

দেশ সময়
December 7, 2024 3:27 pm
Link Copied!

তৃণমূল কংগ্রেসে প্রবীণ নেতা ও যুব নেতাদের মধ্যে অভ্যন্তরীণ লড়াইয়ের মধ্যেই মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা দলের প্রধান মমতা ব্যানার্জি৷ তিনি বলেছেন, তার উত্তরসূরি কে হবেন সে সম্পর্কে সিদ্ধান্ত দল নেবে৷ নেতৃত্বের পরিবর্তনের যে কোনো সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া হবে।

Advertisement

পদমর্যাদা অনুযায়ী, মমতার পরেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্থান। তবে কি রাজ্যের শাসকদলের মুখ্যমন্ত্রীর ব্যাটন হাত বদল হয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক ব্যানার্জির কাছে যাবে? অভিষেক মমতার সম্পর্ক আবার পিসি-ভাইপো।

শুক্রবার  নিউজ ১৮ বাংলায় এক সাক্ষাৎকারে মমতা ব্যানাজি দলে তার ব্যক্তিগত আধিপত্যের বিষয়কে অস্বীকার করেছেন৷ 

Advertisement

তিনি জোর দিয়ে বলেন, আমি একা দল চালাই না। মানুষকে সঙ্গে নিয়ে দল আর দলীয় কর্মীরা গুরুত্বপূর্ণ। এটা যৌথ পরিবারের মতো। আমিত্বে বিশ্বাস করি না। সকলকে নিয়ে চলতে হবে। তাই দলের সবাই মিলে এটা ঠিক করবে। যদি বলি, আমি একাই সিদ্ধান্ত নেব, তা তো ঔদ্ধত্যের কথা হবে।

তার সম্ভাব্য উত্তরসূরি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মমতা পাল্টা প্রশ্ন দিয়ে তিনি বলেন, আপনার উত্তরসূরি কে?

Advertisement

তিনি আরো বলেন, দল জনগণের জন্য কোনটি সেরা তা নির্ধারণ করবে। আমাদের বিধায়ক, সাংসদ, বুথ কর্মী আছে, এটি একটি যৌথ প্রচেষ্টা ৷

দলে প্রবীন বনাম যুবকদের নিয়ে বিতর্কের বিষয়ে মমতার ভাষ্য, সবাই গুরুত্বপূর্ণ। আজকের নবাগত আগামীকাল অভিজ্ঞ হবেন। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar