ঢাকাSunday , 10 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নানা বেশ ধারণই প্রমাণ করে আ.লীগ রাজনৈতিকভাবে ধ্বংস হয়েছে

দেশ সময়
November 10, 2024 1:34 pm
Link Copied!

আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ নানা বেশে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

Advertisement

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো।

Advertisement

আমীর খসরু বলেন, দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে, আপনি একেক সময় একেক মোড়কে আসতে চান। কোনো সময় হিন্দু-মুসলিম ইস্যুটা নিয়ে আসবে। কিছু সময় হিন্দুদের ওপর নির্যাতনের চিত্র নিয়ে আসবে। এখন আবার ট্রাম্পের (যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) চিত্রে আসছে। আসলে তাদের অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে। অন্য কোনো বেশে তারা দেশের মধ্যে আসতে চাচ্ছে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, এটাই প্রমাণ করে। 

তিনি বলেন, কেন ট্রাম্পের বেশে আসতে হবে- কেন হিন্দুদের অত্যাচারের বেশে আসতে হবে? কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছালো? এটা তারা নিজেরাই প্রমাণ করছে।  আমরা আবারও বলছি, তারা এখন দেউলিয়া হয়ে বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে। একটা আবহাওয়া সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তার অস্তিত্ব তার নিজের বেশে ফিরে আসতে হবে। তার যদি সেই সাহস ও সমর্থন থাকে, সেটি নাই, সেটা হারিয়ে ফেলেছে। 

Advertisement

খসরু বলেন, বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে প্রথম দিকে তারা যেটা বিশ্বাস করে, অর্থনৈতিক বিনিয়োগ ও কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে নির্বাচিত সরকার থাকলে সহজ হয়। শ্রমশক্তি নিয়ে আলোচনায় সিঙ্গাপুর মনে করে, দক্ষ শ্রমশক্তি পাঠানো যায়- সেটা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষিত নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী এবং দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। 

অন্যদিকে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে ছিলেন দেশটির হাইকমিশনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar