ঢাকাThursday , 7 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জম্মু-কাশ্মীরের বিধানসভায় এমপিদের হাতাহাতি

দেশ সময়
November 7, 2024 3:52 pm
Link Copied!

ভারত শাসিত জম্মু–কাশ্মীরের বিধানসভা সকাল সকাল উত্তপ্ত হয়ে উঠল। বৃহস্পতিবার ৩৭০ ধারা নিয়ে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা (এমপি)। এমনকি দুই পক্ষকে থামাতে নিরাপত্তারক্ষী পর্যন্ত ডাকতে হয়েছে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, একটি পোস্টারকে কেন্দ্র করে এদিন এই ঘটনার সূত্রপাত হয়। সকালে বিধানসভার অধিবেশন শুরু হতেই বারামুলার বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদের ভাই তথা আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ৩৭০ ধারা বিলুপ্তির প্রতিবাদে একটি পোস্টার তুলে ধরেন।

সেই পোস্টারে আপত্তি জানান বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক সুনীল শর্মা। এর পরই বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। শাসক ও বিরোধী দলের বিধায়কদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি, এরপর রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। যা থামাতে বিধানসভা চত্বরে প্রবেশ করতে বাধ্য হন নিরাপত্তারক্ষীরা। এই ঘটনার পরই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার আবদুল রহিম রাঠোর।

Advertisement

খবরে বলা হয়েছে, ওই ব্যানারে দুটি দাবি লেখা ছিল। ৩৭০ ধারা পুনর্বহাল করতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। সঙ্গে সঙ্গে খুরশিদ আহমেদ শেখের ওই ব্যানার প্রদর্শনে আপত্তি জানায় বিজেপি। কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা ওই ব্যানারে প্রবল আপত্তি জানান। কিন্তু খুরশিদ আহমেদ ব্যানার সরাতে রাজি হননি। 

এরপরই দুই পক্ষের মধ্যে বিবাদ ও এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। নেমে আসেন নির্দল এবং আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়করা। শেষে নিরাপত্তারক্ষীদের তলব করতে হয়। সেই সঙ্গে অধিবেশন মুলতুবি করে দিতে হয়।

এর আগে বুধবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে একটি প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায়। বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চাওয়া হয়েছে। বিজেপির প্রবল বিরোধিতা সত্ত্বেও এদিন প্রস্তাব পাশ হয়ে যায় বিধানসভায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।