ঢাকাWednesday , 6 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

৪ মামলায় খালাস পেলেন রফিকুল ইসলাম মাদানী

দেশ সময়
November 6, 2024 2:48 pm
Link Copied!

রাজধানীর তেজগাঁও, মতিঝিল ও পল্টন থানায় এবং গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক চার মামলায় খালাস পেয়েছেন শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এসব মামলার সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে তাকে খালাস দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম বলেন, এ মামলায় সাক্ষীরা আদালতে ঘটনার বিষয়ে কিছু বলতে পারেননি। শুধুমাত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন। এসব মামলায় সাক্ষ্যগ্রহণ পর্যায়ে বিচারক তাকে মামলার দায় থেকে খালাস দিয়েছেন।

২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‌্যাব। পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর গাছা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তেজগাঁও, মতিঝিল ও পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও তিন মামলা হয়। তার বিরুদ্ধে মারাত্মক মিথ্যা বক্তব্য দেওয়ার পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে গত বছরের ৪ নভেম্বর কারামুক্ত হন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।