ঢাকাThursday , 10 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

দেশ সময়
October 10, 2024 10:57 am
Link Copied!

শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত থেকে মো. এরশাদ নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছেন ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) সদস্যরা।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা কর্ণজোড়া সীমান্ত এলাকার ১০৯৭/০৪ এস পিলারের নিকটবর্তী ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এরশাদ শ্রীবরদীর মাটিফাটার মেঘাদল গ্রামের আবু সাত্তারের ছেলে। 

বিজিবি সূত্রে জানা যায়, বর্তমানে আটককৃত বাংলাদেশি যুবক ভারতের মহেন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন। দুই দেশের পতাকা বৈটকের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা হবে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত বাংলাদেশি যুবক একজন চোরাই গরু ব্যবসায়ী। গরু সংগ্রহ করতে গিয়ে ভুলবশত ভারতের সীমান্তে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে। 

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।