সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক সরকারি আশ্রয়কেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে।
ছয়জনের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
