ঢাকাSaturday , 31 August 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে বিএনপি : মিন্টু

দেশ সময়
August 31, 2024 5:05 pm
Link Copied!

ফেনীতে ভয়াবহ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (৩১ আগস্ট) সকালে ফেনী ও দাগনভূঞায় বন্যার্তদের মাঝে উপহারসামগ্রী বিতরণকালে এ মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

Advertisement

তিনি বলেন, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বন্যাদুর্গতদের খোঁজখবর নিচ্ছেন। তিনি আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন, যতদিন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসিত না হবে ততদিন পর্যন্ত যেন বন্যার্তদের পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য এল রহমান, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহজান মিয়া সম্রাট, সমবায় দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সদস্য রাজু ও হাবিবসহ প্রমুখ।

Advertisement

এর আগে ফেনী জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

ফেনী জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেনে আব্দুল আউয়াল মিন্টু।

এ ছাড়া এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাহেনা আক্তার রানু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ্ উদ্দিন, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্মআহ্বায়ক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।