ঢাকাFriday , 23 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্তদের সহায়তায় সমন্বয় সেল গঠন

দেশ সময়
August 23, 2024 6:40 am
Link Copied!

উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তায় সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Advertisement

সমন্বয় সেলটির তিনটি শিফটে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ২টা, দুপুর ২টা থেকে রাত ১০টা এবং রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. হারুন-অর-রশিদকে এই সেলের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্যোগকালীন যে কোনো ধরনের সহায়তা পেতে সংশ্লিষ্টজনের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার পর্যন্ত দেশের ১০ জেলা বন্যাকবলিত হয়েছে। এর মধ্যে কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর বাসিন্দারা আকস্মিক বন্যায় পড়েছে চরম দুর্ভোগে। তিন পার্বত্য জেলা—রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে পাহাড়ি ঢলের সঙ্গে যোগ হয়েছে পাহাড়ধসের ঘটনা। ডুবেছে চট্টগ্রাম নগরীর অনেক সড়ক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar