ঢাকাFriday , 12 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শাহবাগ মোড় অবরোধে আন্দোলনকারীরা

দেশ সময়
July 12, 2024 12:35 pm
Link Copied!

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করছেন। আজ শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

Advertisement

কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবিসহ সারা দেশের বিভিন্ন স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিক্ষোভ কর্মসূচি থেকে শাহবাগ মোড় অবরোধ করা হয়।

অবশ্য সংক্ষিপ্তভাবে বিক্ষোভ সমাবেশ করে অল্প সময়ের মধ্যেই রাস্তা ছেড়ে দেবেন বলে শাহবাগ মোড়ে মাইকে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ এর আগে বিকেল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে মিছিল বের করা হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar