ঢাকাWednesday , 12 June 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

দেশ সময়
June 12, 2024 8:54 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগ নেতার ঘড়-বাড়ি ও দলীয় অফিস ভাঙ্গচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১০ টায় উপজেলা যুবলীগের নেতৃত্বে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর তারেকুজ্জামান তারেক, গাজী সাবিদুল ইসলাম হাসিব, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জনি সরদার, মিজানুর রহমান মুসা, জসিম উদ্দিন জিতু ও নয়ন বয়াতিসহ শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহমান তালুকদারের সমর্থকদের মধ্যে দলীয় অফিস তালাবন্ধ রাখা নিয়ে বাকবিতন্ডা হয়। পরে স্থানীয় দলীয় অফিস ও আব্দুর রহমান তালুকদারের ঘড়-বাড়ি ভাঙ্গচুরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগ এ বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।