কেপিসি নিউজ ডেস্ক।। পটুয়াখালীর কলাপাড়ায় লঞ্চ ঘাটের খেটে খাওয়া শ্রমিকদের ঈদ বস্ত্র উপহার দিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. ইয়ামিন আহমেদ। প্রধান
মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় যুবলীগনেতা মুরসালিন আহমেদের তত্তাবধায়নে বুধবার (১০ মার্চ) বিকেল ৫ টায় কলাপাড়া লঞ্চ টার্মিনালে বসে এ উপহার প্রদান করা হয়। এসময় লঞ্চ ঘাটের শ্রমিকরা ও গণমাধ্যম কর্মীরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়ামিন আহমেদ বলেন, “রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে ও ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আমার ভাই মুরসালিন আহমেদ’র সার্বিক সহযোগীতায় এ উপহার প্রদান করলাম। আপনারা সকালে তাদের জন্য মন খুলে দোয়া করবেন।” তাদের ঈদ উপহারের এ ধারাবাহিকতা প্রতি বছর চলমান থাকবে বলেও তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


