ঢাকাSunday , 7 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমকর্মীদের ঈদ উৎসব ভাতা দিল কলাপাড়া প্রেসক্লাব

দেশ সময়
April 7, 2024 2:46 pm
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সদস্যদের মাঝে এবারই প্রথম ঈদ উৎসব ভাতা‌ চালু করা হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সদস্যদের মাঝে ঈদ উৎসব ভাতা বিতরণ, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Advertisement

প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সম্পাদক মোহসিন পারভেজ, সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল, অমল মুখার্জী, গোফরান পলাশ, জসিম পারভেজ প্রমূখ।

পরে সদস্যদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মনোজাত পরিচালনা করেন সাংবাদিক ফোরকানুল ইসলাম। দোয়া মোনাজাত শেষে ২০ জন সদস্যদের মাঝে ৩ হাজার টাকা করে উৎসব ভাতা তুলে দেন প্রেসক্লাব কর্তৃপক্ষ।

Advertisement

উৎসব ভাতা পেয়ে এক প্রতিক্রিয়ায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন, ‘আমার ৪৩ বছরের সাংবাদিকতা জীবনে আজ প্রেসক্লাব থেকে শ্রেষ্ঠ উপহার পেলাম। আশা করি ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar