ঢাকাSaturday , 14 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটি সরকারি কলেজের যাত্রীছাউনি সংকুচিত করে দোকান নির্মাণ ও ভাড়া দেওয়ার অভিযোগ।

Link Copied!

রাঙামাটি সরকারি কলেজের সামনে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ব্যবহারের জন্য নির্মিত যাত্রী ছাউনির জায়গা সংকুচিত করে দোকান নির্মাণ ও ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতির বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়ছেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও গণপরিবহনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীরা।

Advertisement

শুক্রবার রাতে সরেজমিনে দেখা যায়, যাত্রীদের বসা ও অপেক্ষা করার জন্য নির্ধারিত জায়গার একটি অংশ দখল করে নতুন দোকান নির্মাণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দোকান নির্মাণের ফলে আগে যেখানে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বসে যানবাহনের জন্য অপেক্ষা করতে পারতেন, বর্তমানে সেখানে পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। বিশেষ করে কলেজ ছুটির সময় শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Advertisement

যাত্রী ছাউনির জায়গা সংকুচিত করে দোকান নির্মাণ ও ভাড়া দেওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, জনসাধারণের চলাচল ও অপেক্ষার সুবিধা নিশ্চিত করতে যাত্রী ছাউনিটি আগের অবস্থায় ফিরিয়ে আনা জরুরি।

এ বিষয়ে জানতে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতির সভাপতি মো. ফাহিমকে কয়েক দফায় ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Advertisement

তবে নতুন দোকানের ভাড়াটিয়া শুভর বাবা বাচ্চু জানান, তাঁরা দোকানটি ৩ লাখ টাকা সালামিতে ভাড়া নিয়েছেন। এর মধ্যে ২ লাখ টাকা পরিশোধ করেছেন এবং বাকি ১ লাখ টাকা পরিশোধ করবেন। লিখিত চুক্তির মাধ্যমে দোকানটি ভাড়া নিয়েছেন বলেও জানান তিনি।

যাত্রী ছাউনির মেহমান স্টোরের পুরোনো ভাড়াটিয়া শাহ আলম বলেন, তিনি প্রায় ৪০ বছর ধরে ওই এলাকায় ব্যবসা করছেন। আগে যাত্রী ছাউনিটি আরও বড় ছিল। প্রায় দুই মাস আগে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর বাড়তি দোকান ভাড়া আদায়ের উদ্দেশ্যে আরেকটি দোকান নির্মাণ করেছে বলে তাঁর অভিযোগ। এতে যাত্রী ছাউনির জায়গা ছোট হয়ে গেছে।

এ বিষয়ে রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাসিমুল হক বলেন, গতকাল রাতে তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। খোঁজ নিয়ে জেনেছেন, জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগের।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. রাহাত আলম বলেন, তিনি বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলেন না। তবে এখনই খোঁজ নিচ্ছেন। সরকারি জায়গার যাত্রী ছাউনি অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করা হলে দাপ্তরিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar