ঢাকাFriday , 13 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় ইউপি সদস্যের বসতঘরে আগুন, পুড়ে ছাই মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র

Link Copied!

বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪ নম্বর সাউথখালী ইউনিয়নের ৫ নম্বর উত্তর সাউথখালী ওয়ার্ডের ইউপি সদস্য আলআমিন খানের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১২ নভেম্বর রাতে দুর্বৃত্তরা তাঁর ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এতে ঘরের মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

Advertisement

আলআমিন খান উপজেলার সবচেয়ে তরুণ জনপ্রতিনিধি। ২০০৭ সালের ভয়াবহ সিডরে মা-বাবাসহ বসতঘর ও সর্বস্ব হারান তিনি। এরপর সরকারি রাস্তার পাশে মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহের পাশাপাশি সেখানে বসবাসের ব্যবস্থা করেন।

৫ আগস্টের পর থেকে তিনি অনিয়মিতভাবে ওই এলাকায় বসবাস করছিলেন। এলাকা ছাড়ার আগে ঘরের মালামাল গুছিয়ে রেখে তালাবদ্ধ করে যান। তবে ১২ নভেম্বর রাতে তাঁর সেই ঘরে আগুন লাগার ঘটনায় সবকিছু পুড়ে যায়।

Advertisement

মুঠোফোনে যোগাযোগ করা হলে আলআমিন খান বলেন, ‘আমার স্বপ্ন দেখার আগেই স্বপ্ন শেষ। তারপরও আমি পোড়া ঘরের দিকে তাকিয়ে থাকব, স্বপ্ন বুনব। কবে এই আগুনের দিন শেষ হবে? আমার মতো সর্বহারা এতিমের প্রতি যারা এমন কর্মকাণ্ড করেছেন, তারাও চিরতরে ধ্বংস হয়ে যাবেন। আমার এই ধ্বংসলীলা থেকেই যেন সব ধ্বংসলীলা শেষ হয়। আর কোনো স্বজনহারা মানুষ যেন এমন ধ্বংসস্তূপে না পড়েন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar