গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তর বালাহাটা এলাকায় গোলাপি বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। গত ২ নভেম্বর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি ওই বৃদ্ধাকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করেন। প্রকাশ্যে একজন অসহায় ও বয়স্ক নারীর ওপর এমন নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, একজন বয়স্ক ও মানসিকভাবে অসুস্থ নারীর সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এদিকে গোলাপি বেগমের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


