গাইবান্ধা জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় নবাগত জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক পরিস্থিতি, সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সভায় জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান বলেন, জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সহযোগিতামূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসনের দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এ সময় গণমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবাগত জেলা প্রশাসক ও গণমাধ্যমকর্মীদের এ পরিচিতি ও মতবিনিময় সভার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের নতুন দ্বার উন্মোচিত হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সহকারী কমিশনার (সাধারণ শাখা) সুমাইয়া জান্নাত এবং এনডিসি সাব্বির আহমেদ।
