ঢাকাFriday , 19 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের জন্য কঠোর শাস্তি, জানালেন শিক্ষামন্ত্রী

Link Copied!

পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইনে ডিজিটাল নকলের বিরুদ্ধে নতুন সাজা যুক্ত করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী পরীক্ষার ফলাফল, মেধাতালিকা বা যেকোনো ধরনের একাডেমিক রেকর্ড হ্যাকিংয়ের মাধ্যমে পরিবর্তন বা অবৈধভাবে হস্তক্ষেপ করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

Advertisement

শুক্রবার (১৯ জুন) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা ভবিষ্যতে বিশ্ব নেতৃত্ব দিতে সক্ষম হয়। বর্তমান সরকার সেই লক্ষ্য সামনে রেখেই দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছে।

Advertisement

এ ছাড়া তিনি আরও মন্তব্য করেন, শুধু উচ্চশিক্ষা বাড়িয়ে বেকারত্ব তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষামন্ত্রী জানান, সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যক্রমে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।