ঢাকাWednesday , 3 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, তদন্তের নির্দেশ জনপ্রশাসনের

Link Copied!

রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

Advertisement

প্রতিমন্ত্রী জানান, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পিতা-মাতার ভরণ-পোষণ সংক্রান্ত বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়িত্বের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত এ কে এম আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে কর্মরত রয়েছেন।

Advertisement

উল্লেখ্য, রোববার (৩১ মে) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগমের পচাগলা ও পোকায় আক্রান্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় বসবাস করছিলেন। তার আরেক ছেলে এ কে এম আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এবং মেয়ে একজন স্কুল শিক্ষিকা।

পারিবারিক সূত্রে জানা যায়, মেয়ে একই বাসায় থাকলেও তিনি মৃত্যুর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাননি। অন্যদিকে দুই ছেলে আলাদা থাকতেন এবং মায়ের সঙ্গে তাদেরও দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।