ঢাকাWednesday , 27 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সৌদির সঙ্গে মিল রেখে গাইবান্ধায় আগাম ঈদ, জামাতে অংশ নিলেন ২১ মুসল্লি

Link Copied!

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন স্থানীয় কয়েকটি গ্রামের একাংশের মুসল্লিরা। বুধবার (২৭ মে) সকালে আয়োজিত ঈদের জামাতে শিশুসহ প্রায় ২১ জন মুসল্লি অংশ নেন।

Advertisement

জানা গেছে, উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের মধ্যপাড়ায় একটি ব্যক্তিমালিকানাধীন ভবনের ছাদে সকাল সাড়ে ৯টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি ও খুতবা পরিচালনা করেন হাফেজ রেজওয়ান ইসলাম আকন্দ।

সকালে টানা বৃষ্টিপাতের মধ্যেও মুসল্লিরা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জামাতে অংশ নেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Advertisement

ঈদের জামাতে অংশ নেওয়া কয়েকজন মুসল্লি জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। তাদের ভাষ্য, প্রায় ১৬ বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করছেন।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, গ্রামের কয়েকটি পরিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ পালন করে থাকে। ঈদের নামাজ শেষে কয়েকটি পরিবার পশু কোরবানির আয়োজনও করেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।