ঢাকাTuesday , 27 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ে আজ বন্ধ থাকবে দর্শনার্থী প্রবেশ

দেশ সময়
May 27, 2025 9:17 am
Link Copied!

সচিবালয়ে আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ করে জারি করা নির্দেশনা মেনে চলার আহ্বানও জানিয়েছে ডিএমপি।

Advertisement

সোমবার (২৭ মে) গণমাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব আবদুল্যাহ আল জাবেদের সই করা বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়টি। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আজ বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। তবে নিষেধাজ্ঞার পেছনে কারণ জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে ঘোষিত আন্দোলনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

এর আগে, গতকাল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম এর ব্যানারে কর্মসূচি পালন করে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা আজ সকাল ১০টায় সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

এদিকে, ১০ মে থেকে সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপির জারি করা নির্দেশনা মেনে চলতে আবারও আহ্বান জানানো হয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar