ঢাকাMonday , 18 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

হামাসের কার্যালয় তুরস্কে সরানোর গুঞ্জন, যা বললেন এরদোগান

দেশ সময়
November 18, 2024 7:09 pm
Link Copied!

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক ব্যুরো কাতার থেকে তুরস্কে সরিয়ে নিয়েছে বলে একটি গুঞ্জন উঠেছে। তবে তুরস্ক সরকার জানিয়েছে, এ তথ্য সঠিক নয়। খবর মিডল ইস্ট আই। 

Advertisement

তুরস্কের কূটনৈতিক সূত্র জানিয়েছে, হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্যরা প্রায়ই তুরস্ক সফর করেন, কিন্তু গোষ্ঠীটি তুরস্কে স্থায়ীভাবে কার্যালয় স্থানান্তর করেছে বলে যে দাবি করা হচ্ছে তা ‘মিথ্যা’।

রোববার ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, কাতার সরকার হামাসকে দেশত্যাগ করতে বলার পর তারা দোহা থেকে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছে।

Advertisement

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন গত সপ্তাহে বলেছিলেন, যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তিতে স্বাক্ষর না করায় হামাস সদস্যদের দেশ ছাড়তে বলেছে কাতার।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমও দাবি করেছে, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির আলোচনায় হামাসের অনীহার কারণে এ পদক্ষেপ নিয়েছে কাতার সরকার। 

যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় হামাস নেতাদের দেশ ছাড়তে বলেছে কাতার। তবে দোহায় হামাসের কার্যালয় বন্ধ করে দিতে বলা হয়নি। বিষয়টি এর আগে চলতি মাসের শুরুতে অস্বীকার করেছে কাতার সরকার। 

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, ইস্তান্বুলে কখনো আনুষ্ঠানিকভাবে সদর দফতর প্রতিষ্ঠা করেনি হামাস। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।