ঢাকাWednesday , 4 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরো ৪ শহর, বিপাকে আসাদ

দেশ সময়
December 4, 2024 10:59 am
Link Copied!

সিরিয়ার বিদ্রোহীরা মঙ্গলবার ভোরে চারটি নতুন শহর দখল করেছে, এতে দেশের কেন্দ্রীয় শহর হামার কাছাকাছি চলে এসেছে তারা। বিদ্রোহী যোদ্ধারা বলেছেন, সরকারী বাহিনী গত সপ্তাহে কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে।

Advertisement

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফ্রান্স টুয়েন্টিফোর।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, যার দেশ বিদ্রোহী গোষ্ঠীগুলির প্রধান সমর্থক। তিনি বলেছেন, সিরিয়ার সরকারকে পরিস্থিতির আরও অবনতি রোধ করতে একটি প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে হবে।

Advertisement

সালাফি জিহাদি হায়াত তাহরির আল-শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের পাশাপাশি তুরস্ক-সমর্থিত বিরোধী যোদ্ধাদের দ্বারা শহরগুলো দখল করা সর্বশেষ ঘটনা।  বিদ্রোহীরা এখন দেশের চতুর্থ বৃহত্তম শহর হামা থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে রয়েছে।

সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ যা গত কয়েকদিন ধরে দেশটির সবচেয়ে বড় আলেপ্পো শহরের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করেছে।  সেইসাথে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলোও বিদ্রোহীরা দখল করেছে। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।