ঢাকাSaturday , 9 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সিরিজে টিকে থাকতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

দেশ সময়
November 9, 2024 12:23 pm
Link Copied!

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচটি তাই বাংলাদেশের জন্য পরিণত হয়েছে সিরিজে টিকে থাকার ম্যাচে। যেই ম্যাচে আবার চোটের কারণে ছিটকে  গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এ অবস্থায় সিরিজে টিকে থাকতে তাই একাদশে বদল আনছে নাজমুল হোসেন শান্তর দল।

Advertisement

প্রথম ম্যাচে তিন পেসার, দুই স্পিনার ও দুই অলরাউন্ডার দিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। আজও কী তেমনটিই হতে যাচ্ছে? সে সম্ভাবনা কম। একাদশে পরিবর্তন আসছে এটুকু নিশ্চিত। কেননা, চোটে ছিটকে যাওয়া মুশফিকের জায়গায় একজন উইকেটকিপার ব্যাটারকে খেলাতে হচ্ছে বাংলাদেশকে।

মেহেদী হাসান মিরাজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুশফিকের বিকল্প হতে যাচ্ছেন স্কোয়াডে থাকা জাকের আলি অনিক। এছাড়াও একাদশে পরিবর্তন আসতে পারে। কেননা, প্রথম ম্যাচের আগে ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে ছিলেন না পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ। এখন তারা দলে যোগ দেওয়ায় বাড়তি অপশন তৈরি হয়েছে।

Advertisement

এ জায়গায় তাই একাদশে নাসুম আহমেদের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেটি হলে বাদ পড়বেন লেগস্পিনার রিশাদ হোসেন। এছাড়াও ওপেনার তানজিদ হাসান তামিমের জায়গায় একাদশে সুযোগ দেওয়া হতে পারে জাকির হাসানকে। তবে পেস ইউনিটে পরিবর্তন আসার সম্ভাবনা কম। কেননা, প্রথম ম্যাচে যথেষ্ট সাফল্য এনে দিয়েছেন তিন পেসার মুস্তাফিজুর রহিম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি (উইকেটকিপার), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।