ঢাকাSunday , 15 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে রোগীর ব্যক্তিগত ব্যবস্থাপত্রের ছবি না তোলার নির্দেশ

দেশ সময়
September 15, 2024 5:44 pm
Link Copied!

এসকেএফ ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেনটেটিভ আফজাল হোসাইনকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisement

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শাহবাগ জাদুঘরের সামনে ‘বৈষম্যবিরোধী ফার্মাসিউটিক্যালস সংস্কার আন্দোলন’-এর ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে রেনাটার এরিয়া ম্যানেজার শহীদ বলেন, আফজালকে যারা হত্যাচেষ্টার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে তাদের অতিদ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা এ রকম হামলা নিয়ে চিন্তিত।

Advertisement

আন্দোলনের অন্যতম সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, আফজালকে দুর্বৃত্তরা হত্যাচেষ্টার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার যে ঘটনা আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অপরাধীদের গ্রেপ্তার করাসহ তাদের অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।

তিনি আরও বলেন, আফজাল ভাইয়ের ঘটনাই প্রমাণ করে মানুষ আমাদের ভালো চোখে দেখে না, তারা আমাদের দালাল নামে ডাকে, আর এর মূল কারণ হলো কোম্পানি কর্তৃক চাপিয়ে দেওয়া কালো নিয়ম তথা রোগীর ব্যক্তিগত ব্যবস্থাপত্রের ছবি তোলা। এই ছবি তোলার কারণে মানুষ আমাদের তাদের প্রতিপক্ষ মনে করে। তারা ভাবে আমরা ডাক্তারদের দিয়ে দুই নম্বর ওষুধ লেখাই এবং আমরা দালালি করি।

Advertisement

সমন্বয়ক জহির আরও বলেন, আমরা আজ থেকে সারা দেশে প্রেস্ক্রিপশনের ছবি তোলা নিষিদ্ধ ঘোষণা করছি। দেশের সব ইনস্টিটিউট ও টেরিটোরির এমআরদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আর রোগীর ব্যক্তিগত ব্যবস্থাপত্রের ছবি তুলবেন না। এর ফলে কোম্পানি যদি কারও চাকরি থেকে অব্যাহতির হুমকি দেয়, আমরা তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ।

ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান বলেন, আজকের পর থেকে আমরা আর কোনো প্রেস্ক্রিপশন ধরব না, কোনো ইনস্টিটিউট, কোনো হাসপাতাল বা কোনো ক্লিনিকে আমরা আর কোনো প্রেস্ক্রিপশন ধরব না। যদি প্রেস্ক্রিপশন ধরতে কোম্পানির ম্যানেজমেন্ট চাপ সৃষ্টি করে তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা তাদের বিরুদ্ধে কথা বলব। তারা যদি সরকারের কাছ থেকে প্রেস্ক্রিপশন ধরার বৈধতা দেখাতে পারে তখন আমরা আর কাউকে প্রেস্ক্রিপশন ধরতে বারণ করব না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar