ঢাকাSaturday , 16 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারের উচিত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা

দেশ সময়
November 16, 2024 7:32 pm
Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন কমিশন, আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করাই এদেশের মানুষের জন্য কল্যাণকর।

Advertisement

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement

বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল আওয়ামী লীগের ১৬ বছরসহ জুলাই-আগস্ট আন্দোলনে যারা আহত ও শহিদ হয়েছেন, তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানান।

মির্জা ফখরুল বলেন, চ্যালেঞ্জ শুধু অন্তর্বর্তী সরকারের নয়। এই চ্যালেঞ্জ সামনের দিকে যে সরকার আসছে তাদেরও।

Advertisement

মির্জা ফখরুল বলেন, এখন কঠিন সময় পার করছি আমরা। সতর্কতার সঙ্গে এই সময় অতিক্রম করতে হবে। 

বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কার শেষ করে উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তারা কাজ করে যাচ্ছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি।

মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলতে চাই- মানুষের আকাঙ্ক্ষা গণতন্ত্র, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সময় যত বেশি যাবে, তত সমস্যা বেশি তৈরি হবে। নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা। নির্বাচন কমিশন, আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা এদেশের মানুষের জন্য কল্যাণকর।

দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই-সংগ্রাম চালিয়ে গেছি এবং যাব জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যেন আমরা পিছিয়ে না পড়ি, সে বিষয়টা খেয়াল রাখতে হবে।

এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ডা এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, আব্দুস সালাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar