সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশায় নির্মিত ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যাত্রীসেবা চালুর উদ্যোগ থমকে গেছে। সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করতে পারছে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রকল্পের বাস্তবায়নে ধীরগতির কারণে দেশ রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। বিশ্বমানের এ টার্মিনাল দ্রুত চালু করার দাবি প্রবাসীদের।
অনেকটা তড়িঘড়ি করে গত বছরের ৭ অক্টোবর সফট ওপেনিং করা হয় শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। কথা ছিল, প্রকল্পের কাজ শেষ করে এক বছর পর চলতি মাস থেকে শুরু হবে যাত্রীসেবা। কিন্তু পুরোটাই এখন ধোঁয়াশায় আচ্ছন্ন।
দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে তৃতীয় টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরাও। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশায় নির্মিত এ টার্মিনাল শুধু যাত্রী পারাপারের জন্য নয়, বাণিজ্য সম্প্রসারণ ও রাজস্ব আয়ে গতি বাড়ানো ছাড়াও এভিয়েশন খাতে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে বলছেন সংশ্লিষ্টরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


