ঢাকাMonday , 26 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লেভানডোভস্কির জোড়া গোলে জয় দিয়েই মৌসুম শেষ করলো বার্সেলোনা

দেশ সময়
May 26, 2025 2:23 pm
Link Copied!

স্প্যানিশ লা লিগায় জয় দিয়েই মৌসুম শেষ করেছে বার্সেলোনা। অ্যাটলেটিক বিলবাও’কে ৩-০ গোলে হারিয়েছে এবারের চ্যাম্পিয়নরা।

Advertisement

এক সপ্তাহেরও বেশি সময় আগে শিরোপা জয়ের পর, রোববার (২৬ মে) সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি উভয় দলের জন্যই খুব একটা ঝুঁকিপূর্ণ ছিল না।

এই ম্যাচে বার্সেলোনার জার্সিতে ইতিহাস রচনা করেন রবার্ট লেভানডোভস্কি। ১৪ ও ১৭ মিনিটে দুই গোল আদায় করে দলটির হয়ে ১৪৭ ম্যাচে ১০১টি গোলের রেকর্ড গড়েন এই পোলিশ তারকা। পাশাপাশি ২৭ গোল নিয়ে এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়ে মৌসুম শেষ করলেন তিনি।

Advertisement

দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ নষ্ট না করলে হ্যাটট্রিকের দেখাও পেতে পারতেন লেভানডোভস্কি। পরে ইনজুরি টাইমের ৪ মিনিট পেনাল্টি থেকে গোল আদায় করে অ্যাটলেটিক বিলবাও’য়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন দানি ওলমো।

বার্সেলোনা তাদের লা লিগা অভিযানে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে। রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে, অ্যাটলেটিকো মাদ্রিদ ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

Advertisement

অপরদিকে, অ্যাটলেটিক বিলবাও এবং ভিয়ারিয়ালও শীর্ষ পাঁচে স্থান করে নিয়ে, পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে তাদের স্থান নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar