মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় আজ ১১ই জানুয়ারি সকাল থেকে সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমান, রাঙ্গাবালী, পটুয়াখালী মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ও উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব অপু সাহা এর নেতৃত্বে বিশেষ কম্বিং অভিযান ২০২৪ এর ১ম দিনের অভিযানে জাহাজ মারা, চর তুফানিয়া, চর কাশেম, বঙ্গোপসাগরে মোহনা রাঙ্গাবালী উপজেলা অংশ ও দারচিরা নদী থেকে অবৈধ বেহুন্দি জাল ও চরঘেরা জাল আটক করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।যার আনুমানিক মূল্য ৪ লক্ষ্য টাকা।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব অপু সাহা রাঙ্গাবালী উপজেলা কোস্ট গার্ড সহ রাঙ্গাবালী উপজেলা মৎস্য আফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


